সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:২৭ অপরাহ্ন, ১২ মে ২০২৬

ফিলিস্তিনের পতাকা হাতে বার্সার শিরোপা উদযাপনে লামিন ইয়ামাল

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। রোববার ২-০ গোলে জয় তুলে নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি। শিরোপা নিশ্চিত হওয়ার পর ছাদখোলা বাসে ভক্তদের সঙ্গে উদযাপনে মাতেন খেলোয়াড়রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলটি। সেই উৎসবেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় […]

ফিলিস্তিনের পতাকা হাতে বার্সার শিরোপা উদযাপনে লামিন ইয়ামাল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। রোববার ২-০ গোলে জয় তুলে নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

শিরোপা নিশ্চিত হওয়ার পর ছাদখোলা বাসে ভক্তদের সঙ্গে উদযাপনে মাতেন খেলোয়াড়রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলটি। সেই উৎসবেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় তরুণ তারকা লামিনে ইয়ামালকে। একপর্যায়ে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে লেখা একটি প্ল্যাকার্ডও তুলে ধরেন তিনি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, শিরোপা উদযাপনে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার মানুষ অংশ নেন। নীল-লাল সমর্থকদের ঢলে শহরের রাস্তাগুলো উৎসবমুখর হয়ে ওঠে।

বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ক্লাবটির প্রতি সমর্থকদের আবেগ আবারও প্রমাণিত হয়েছে। শহরের রাস্তাগুলো সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল। দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে যাচ্ছে এবং নিজেদের মানুষের মাঝেই নতুন শিরোপা উদযাপন করেছে।

ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা উড়তে দেখা যাওয়ার দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের প্রতি সমর্থনের প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ