সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৪২ অপরাহ্ন, ১১ মে ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) কে এম অলি উল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর। কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে […]

বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) কে এম অলি উল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি পর্যালোচনা করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা।

এদিকে, হাবিবুল বাশার বর্তমানে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন। বিসিবির সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তাকে এমন সংবেদনশীল তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

প্রসঙ্গত, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আগে থেকেই বিতর্ক তৈরি হয়। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়।

পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একই অবস্থান নেয় এবং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানায়। তবে আইসিসি সে দাবি না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ