সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৫৯ অপরাহ্ন, ১ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে ২০২৬ সালের আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই খবর প্রকাশের পরই ভারতের বিভিন্ন মহলে শুরু হয় বিতর্ক। একাংশ সমর্থক কলকাতার ম্যাচ বয়কটের ডাকও দেন। এমন প্রেক্ষাপটে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে […]

মুস্তাফিজ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে ২০২৬ সালের আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই খবর প্রকাশের পরই ভারতের বিভিন্ন মহলে শুরু হয় বিতর্ক। একাংশ সমর্থক কলকাতার ম্যাচ বয়কটের ডাকও দেন।

এমন প্রেক্ষাপটে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে, বাংলাদেশি এই পেসারের আইপিএলে খেলা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই।

ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধা নেই। ফলে এ বিষয়ে বিসিসিআইয়ের হস্তক্ষেপ করার প্রয়োজনও পড়ছে না।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে সচেতন, কারণ এটি সংবেদনশীল। তবে বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয়। কূটনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো সমস্যা নেই।’

তবে মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একাংশ সমর্থকের ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। কিছু উগ্র ধর্মীয় ও রাজনৈতিক নেতা প্রকাশ্যে তার আইপিএলে অংশগ্রহণের বিরোধিতা করছেন।

এর মধ্যে ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম এক মন্তব্যে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দেন। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে এলে তাকে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না।

তবে বিসিসিআইয়ের স্পষ্ট অবস্থানের ফলে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অনিশ্চয়তা নেই বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ