সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:০৯ পূর্বাহ্ন, ২৫ আগস্ট ২০২৫

হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না। রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক […]

হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেছেন, শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।

রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপ শুরু হতে পারে। তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না।

সারজিস আলম আরও বলেন, ‘সাধু সাবধান। কে কী করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এতো ভালো না!’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ