সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৩৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম, থাকছে যেসব কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি, মানবাধিকার সংস্থা, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তিনি। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। বুধবার (১১ নভেম্বর) এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে […]

৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম, থাকছে যেসব কর্মসূচি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি, মানবাধিকার সংস্থা, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তিনি। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর।

বুধবার (১১ নভেম্বর) এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলটির যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

এর আগে গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিষয়টি নিশ্চিত করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এনসিপির তথ্য অনুযায়ী, সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সূচিত নতুন রাজনৈতিক অধ্যায় নিয়েও আলোচনা করবেন।

এহতেশাম হক জানান, সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাব গুরুত্ব পাবে।

এ ছাড়া যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করবেন নাহিদ ইসলাম। তাঁদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনার বিষয়টিও সফরে বিশেষ গুরুত্ব পাবে।

সফরের অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ