সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
১০:৩৮ পূর্বাহ্ন, ৩ আগস্ট ২০২৬

দ্রুত সাক্ষাৎকারের জন্য ৭৫০ ডলারে যুক্তরাষ্ট্রের ভিসার নতুন সুবিধা

যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য দ্রুত সাক্ষাৎকারের নতুন সুযোগ চালু করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পরীক্ষামূলক এই কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করে তুলনামূলক দ্রুত সাক্ষাৎকারের তারিখ পেতে পারবেন। তবে এই অর্থ পরিশোধ করলেই ভিসা অনুমোদনের নিশ্চয়তা মিলবে না। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই পরীক্ষামূলক উদ্যোগ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত […]

দ্রুত সাক্ষাৎকারের জন্য ৭৫০ ডলারে যুক্তরাষ্ট্রের ভিসার নতুন সুবিধা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য দ্রুত সাক্ষাৎকারের নতুন সুযোগ চালু করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পরীক্ষামূলক এই কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করে তুলনামূলক দ্রুত সাক্ষাৎকারের তারিখ পেতে পারবেন। তবে এই অর্থ পরিশোধ করলেই ভিসা অনুমোদনের নিশ্চয়তা মিলবে না।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই পরীক্ষামূলক উদ্যোগ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এটি শুধু বি-১/বি-২ ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য প্রযোজ্য।

নতুন ব্যবস্থায়, আসন খালি থাকলে আবেদনকারীরা ১০ কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকারের সময় নির্ধারণের সুযোগ পাবেন। দ্রুত সাক্ষাৎকারের এই সুবিধা মূলত ভিসা প্রক্রিয়াকে আরও দ্রুত করার জন্য চালু করা হয়েছে।

এই সুবিধা পেতে আবেদনকারীকে প্রথমে ডিএস-১৬০ ফরম পূরণ করতে হবে এবং ১৮৫ ডলারের এমআরভি ফি পরিশোধ করতে হবে। এরপর নিয়মিত পদ্ধতিতে একটি সাক্ষাৎকারের সময় নিতে হবে। সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটে এই সুবিধা চালু থাকলে এবং আবেদনকারী যোগ্য বিবেচিত হলে, তখন অতিরিক্ত ৭৫০ ডলার দিয়ে দ্রুত সাক্ষাৎকারের জন্য আবেদন করা যাবে।

দ্রুত সাক্ষাৎকারের সময় নির্বাচন করার পর ১০ মিনিটের মধ্যে অতিরিক্ত অর্থ পরিশোধ করে বুকিং চূড়ান্ত করতে হবে। একবার অর্থ পরিশোধের পর সাক্ষাৎকারের তারিখ বা সময় পরিবর্তনের সুযোগ থাকবে না। এছাড়া নির্ধারিত সাক্ষাৎকারে উপস্থিত না হলে এই অতিরিক্ত ৭৫০ ডলার ফেরতও দেওয়া হবে না।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সুবিধা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। সব আবেদনকারীকে আগের মতোই পূর্ণাঙ্গ যাচাই-বাছাই, নিরাপত্তা পরীক্ষা এবং কনস্যুলার মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে।

বর্তমানে এই কর্মসূচি নির্বাচিত কিছু মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। কোন দেশে বা কোন দূতাবাসে এই সুবিধা পাওয়া যাবে, তা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অথবা ভিসা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে যাচাই করতে হবে।

সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ