সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৫:৪৫ অপরাহ্ন, ৩ নভেম্বর ২০২৬

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি-ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। কালবেলার প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভাণ্ডার টাম্পাবাস্টসে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য প্রকাশ করা […]

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি-ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

কালবেলার প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভাণ্ডার টাম্পাবাস্টসে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ‘আমেরিকাস টপ মাগশট’ নামের একটি ওয়েবসাইটেও তাঁর ছবি, গ্রেপ্তার ও অভিযোগসংক্রান্ত তথ্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন।

তিনি ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা মামলার পরবর্তী অগ্রগতি সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ