সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:২৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্রের ডিএফসি, নতুন সুযোগ তৈরি

বাংলাদেশে নেওয়া বেসরকারি বিনিয়োগ প্রকল্পগুলো এখন থেকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। ডিএফসি জানিয়েছে, নতুন এই যোগ্যতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করবে। বিশেষ করে অর্থায়নের অভাবে আটকে […]

বাংলাদেশে বিনিয়োগে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্রের ডিএফসি, নতুন সুযোগ তৈরি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশে নেওয়া বেসরকারি বিনিয়োগ প্রকল্পগুলো এখন থেকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএফসি জানিয়েছে, নতুন এই যোগ্যতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করবে। বিশেষ করে অর্থায়নের অভাবে আটকে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে কাজ করছে ডিএফসি। এসব বিনিয়োগ মিত্রদেশগুলোর সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায়ও সহায়ক।

ডিএফসির মতে, বাংলাদেশে অর্থায়নের সুযোগ বাড়লে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার প্রসার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান শক্তিশালী করার মতো খাতে অগ্রগতি সম্ভব হবে। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ সচল করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাও উন্মোচন করা সম্ভব।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিও এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন।

রাষ্ট্রদূতের মতে, এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং দুই দেশের সমৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।

উল্লেখ্য, ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়ন সংস্থা হিসেবে কাজ করে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির উপস্থিতির কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে যুক্তরাষ্ট্র কৌশলগত বিনিয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করে।

সূত্র: ডিএফসির আনুষ্ঠানিক বিবৃতি

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ