সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪০ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬

ইতালির পার্লামেন্টে সাইবার হামলা, আক্রান্ত প্রধানমন্ত্রী মেলোনির ইমেইলও

ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট হামলার লক্ষ্যবস্তু হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে। আনসার প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে চালানো এ হামলায় পার্লামেন্টের নিম্নকক্ষের পুরো তথ্যপ্রযুক্তি ব্যবস্থা আক্রান্ত হয়। তবে পার্লামেন্টের প্রযুক্তিবিদরা পরিস্থিতি নিয়ন্ত্রণে […]

ইতালির পার্লামেন্টে সাইবার হামলা, আক্রান্ত প্রধানমন্ত্রী মেলোনির ইমেইলও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট হামলার লক্ষ্যবস্তু হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।

আনসার প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে চালানো এ হামলায় পার্লামেন্টের নিম্নকক্ষের পুরো তথ্যপ্রযুক্তি ব্যবস্থা আক্রান্ত হয়। তবে পার্লামেন্টের প্রযুক্তিবিদরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর পালাজ্জো চিগির সূত্র জানিয়েছে, মেলোনির যে ইমেইল অ্যাকাউন্টটি হামলার লক্ষ্যবস্তু হয়েছে, সেটি তিনি সরকারি কাজে যোগাযোগের জন্য ব্যবহার করেন না।

পার্লামেন্টের নিম্নকক্ষের সূত্রগুলো জানিয়েছে, ঘটনাটিকে জরুরি নিরাপত্তা পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে না। তাদের ভাষ্য, এ ধরনের সাইবার হামলার চেষ্টা প্রায় প্রতিদিনই ঘটে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার (এসিএন) সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে কম্পিউটার ব্যবস্থার কিছু সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এটি প্রচলিত নিরাপত্তা প্রক্রিয়ারই অংশ।

সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক দিনগুলোতে ইতালির বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় হামলার চেষ্টা ও চাপ বেড়েছে। একই ধরনের তৎপরতার লক্ষ্যবস্তু হচ্ছে ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাও।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ