সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৫৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরান সংঘাত দ্রুত শেষ হবে, কমবে তেলের দাম: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত ‘খুব দ্রুতই’ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে তেলের দামও আগের অবস্থায় ফিরে আসবে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন একটি ফেডারেল প্ল্যাটফর্ম উন্মোচন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ […]

ইরান সংঘাত দ্রুত শেষ হবে, কমবে তেলের দাম: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত ‘খুব দ্রুতই’ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে তেলের দামও আগের অবস্থায় ফিরে আসবে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন একটি ফেডারেল প্ল্যাটফর্ম উন্মোচন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ইরান বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ‘খুব বাজে অবস্থায়’ রয়েছে। একই সঙ্গে তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে সংঘাত খুব শিগগিরই শেষ হবে এবং তেহরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তার দাবি, যুদ্ধ শেষ হওয়ার পর তেলের দামও সামরিক অভিযান শুরুর আগের অবস্থায় ফিরে যাবে এবং দ্রুত কমে আসবে।

ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান থেকে কঠোর মন্তব্য এসেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শেষ পর্যন্ত অঞ্চলটি ছেড়ে যেতে হবে। তবে ইরান তার নিজ ভূখণ্ডেই থাকবে।

এক বিবৃতিতে আজিজি বলেন, যুক্তরাষ্ট্র একদিন এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে এবং তাদের মিত্র ইসরায়েল সরকারেরও সময় শেষের দিকে। তার ভাষ্য, শেষ পর্যন্ত এই অঞ্চলে ইরান ও প্রতিবেশী দেশগুলোর জনগণই থাকবে। তিনি আরও বলেন, সেই দিনটি ওয়াশিংটন ও তার সহযোগীদের জন্য অনুশোচনার দিন হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ