সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

‘পারমাণবিক অস্ত্র পেলে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করবে ইরান’: মার্কো রুবিও

ইরান পরমাণু অস্ত্র অর্জন করলে তা ব্যবহার করে বিশ্বকে ব্ল্যাকমেইল করতে পারে এবং মানুষ হত্যার ঝুঁকি তৈরি হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, পরমাণু অস্ত্র হাতে পেলে ইরান গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণ, টোল আদায় এবং কোন দেশ জ্বালানি পাবে বা পাবে না—এমন সিদ্ধান্ত নেওয়ার […]

‘পারমাণবিক অস্ত্র পেলে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করবে ইরান’: মার্কো রুবিও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান পরমাণু অস্ত্র অর্জন করলে তা ব্যবহার করে বিশ্বকে ব্ল্যাকমেইল করতে পারে এবং মানুষ হত্যার ঝুঁকি তৈরি হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, পরমাণু অস্ত্র হাতে পেলে ইরান গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণ, টোল আদায় এবং কোন দেশ জ্বালানি পাবে বা পাবে না—এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। তার মতে, এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করবে।

ইরান সরকারের সমালোচনা করে রুবিও অভিযোগ করেন, নিষেধাজ্ঞা শিথিল বা অর্থনৈতিক কার্যক্রম থেকে পাওয়া অর্থ দেশটির জনগণের জীবনযাত্রার উন্নয়নে ব্যয় না করে অস্ত্র তৈরি এবং ‘বিপ্লব রপ্তানির’ কাজে ব্যবহার করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ইরান হিজবুল্লাহ, হামাস এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়ন করে। তার দাবি, এসব অর্থ সন্ত্রাসবাদ ও হত্যাকাণ্ডের পরিকল্পনাতেও ব্যবহৃত হয়।

ইরানের নেতৃত্বের সমালোচনা করে রুবিও বলেন, দেশটি কট্টরপন্থী শিয়া ধর্মীয় নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। তার অভিযোগ, এসব নেতার কাছে পৃথিবীর শেষ বা ধ্বংস ডেকে আনার ধারণা ধর্মীয় দায়িত্বের সঙ্গে যুক্ত।

রুবিওর এসব বক্তব্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগেরই প্রতিফলন। তবে সাক্ষাৎকারে করা অভিযোগগুলোর বিষয়ে ইরান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ