সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৭:০৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণের কড়া সমালোচনা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ভাষণের পর এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরতে ভিত্তিহীন দাবি করেছেন। বৃহস্পতিবার জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু মামদানিকে সরাসরি আক্রমণ করেন। তিনি তাকে ‘ইহুদিবিদ্বেষী মেয়র’ হিসেবে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, মামদানি […]

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণের কড়া সমালোচনা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ভাষণের পর এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরতে ভিত্তিহীন দাবি করেছেন।

বৃহস্পতিবার জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু মামদানিকে সরাসরি আক্রমণ করেন। তিনি তাকে ‘ইহুদিবিদ্বেষী মেয়র’ হিসেবে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, মামদানি মেয়রের দায়িত্ব নেওয়ার পর নিউইয়র্কে ইহুদিরা নিজেদের নিরাপদ মনে করছেন না।

এর আগে মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গ তুলেছিলেন। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের পর দেওয়া বিবৃতিতে মামদানি বলেন, নেতানিয়াহু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গাজা যুদ্ধের সমালোচনা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন।

মামদানি আরও বলেন, কোনো বক্তব্যই নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি পরিবর্তন করতে পারে না। আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

অন্যদিকে, জাতিসংঘের ভাষণে নেতানিয়াহু গাজায় গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি এসব অভিযোগকে মিথ্যা বলে আখ্যায়িত করেন এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

নেতানিয়াহুর ভাষণের সময় মামদানি জাতিসংঘের সাধারণ পরিষদের হলে উপস্থিত ছিলেন না। এ সময় তিনি নিজের সরকারি বাসভবনে গাজার কয়েকটি ফিলিস্তিনি পরিবারের সঙ্গে নৈশভোজ এবং একটি জলপাইগাছের চারা রোপণের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটির সঙ্গে তিনি শান্তির ভবিষ্যৎ কামনা করে একটি বার্তাও দেন।

নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘের সাধারণ পরিষদের হল থেকেও বিভিন্ন দেশের প্রতিনিধিদের একটি বড় অংশ বেরিয়ে যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর কয়েক ডজন প্রতিনিধি হল ত্যাগ করেন।

নেতানিয়াহু ও মামদানির মধ্যে এই পাল্টাপাল্টি বক্তব্য গাজা যুদ্ধ, ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা নিয়ে তাদের প্রকাশ্য মতবিরোধকে আরও সামনে নিয়ে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ