সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৩:৫৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর নিউইয়র্ক সফরের সময় কমিয়ে কয়েক ঘণ্টায় নামিয়ে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি জরুরি কিছু কার্যক্রম শেষ করেই বুধবার নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে নেতানিয়াহুর। ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা […]

নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর নিউইয়র্ক সফরের সময় কমিয়ে কয়েক ঘণ্টায় নামিয়ে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি জরুরি কিছু কার্যক্রম শেষ করেই বুধবার নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে নেতানিয়াহুর।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘায়িত না করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় কিছু ‘গোয়েন্দা তথ্য’ উপস্থাপন করা হয়। ওই তথ্যের ভিত্তিতেই সফর সংক্ষিপ্ত করার সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়। তবে কী ধরনের সতর্কবার্তা পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার স্থানীয় সময় গভীর রাতে ইসরায়েল ত্যাগ করেন নেতানিয়াহু। বৃহস্পতিবার সকালে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর নিউইয়র্কে রাতযাপন না করেই ইসরায়েলে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নেতানিয়াহুর সফর ঘিরে নিউইয়র্কে বিক্ষোভের পূর্বাভাস রয়েছে। এর মধ্যেই নিউইয়র্কে পৌঁছেছেন তিনি।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এর একদিন আগে নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের ওপর ‘ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ হিসেবে অভিহিত করেন।

এর আগে মামদানি মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানিয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের ওই পরোয়ানা কার্যকর করার আইনি এখতিয়ার নেই।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ