সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩

জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তার সফরের প্রতিবাদে বিক্ষোভ থেকে ১০৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অভিনেত্রী সুসান সারান্ডন, ‘হ্যাকস’ তারকা হান্না আইনবাইন্ডার, লেখক গ্লেনন ডয়েল এবং সাবেক মার্কিন সেনা গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংও ছিলেন বলে জানিয়েছে বিক্ষোভের আয়োজক সংগঠন জিউইশ ভয়েস ফর পিস। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরের […]

নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তার সফরের প্রতিবাদে বিক্ষোভ থেকে ১০৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অভিনেত্রী সুসান সারান্ডন, ‘হ্যাকস’ তারকা হান্না আইনবাইন্ডার, লেখক গ্লেনন ডয়েল এবং সাবেক মার্কিন সেনা গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংও ছিলেন বলে জানিয়েছে বিক্ষোভের আয়োজক সংগঠন জিউইশ ভয়েস ফর পিস।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরের কাছাকাছি ফার্স্ট অ্যাভিনিউয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে ১০৩ জনকে হেফাজতে নেওয়া হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ১২টার পর পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করে। এরপরও প্রায় ৩০ জন সেখানে অবস্থান করলে দুপুর ১টার দিকে তাদের আটক শুরু হয়।

ঘটনাস্থলের ভিডিওতে সুসান সারান্ডন ও হান্না আইনবাইন্ডারকে হাত বাঁধা অবস্থায় পুলিশের বাসের দিকে নিয়ে যেতে দেখা যায়। বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ ব্যয় করুন’ লেখা টি-শার্ট। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ এবং ‘গণহত্যা বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

জিউইশ ভয়েস ফর পিস জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কৌতুক অভিনেতা ক্যালেব হিয়ারন, নিউইয়র্কের কংগ্রেস প্রার্থী ডারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং ফিলিস্তিনি অধিকারকর্মী লিন্ডা সারসুরও ছিলেন।

বিক্ষোভে অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, আলোকচিত্রী ন্যান গোল্ডিন এবং কবি আইলিন মাইলসকে দেখা যায়। কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারও সেখানে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদ জানাতেই জাতিসংঘের বাইরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণ শেষ হওয়ার পরও নিউইয়র্কের বিভিন্ন সড়কে বিক্ষোভ ও মিছিল হয়। কয়েকশ মানুষ এতে অংশ নেন। এ সময় ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘গাজা’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন। আটকের পর হান্না আইনবাইন্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তাদের আটকের ছবি যদি কোনো বিষয় মানুষের সামনে তুলে ধরে, তবে তা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলমান যুদ্ধের দিকে দৃষ্টি আকর্ষণ করে।

অন্যদিকে ক্যালেব হিয়ারন পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের আয়োজকদের ধন্যবাদ জানান এবং তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ