সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৩০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে ডেলিভারি কর্মীদের পাওনা নিয়ে ডোরড্যাশের ১৩১ মিলিয়ন ডলারের সমঝোতা

নিউইয়র্ক শহরের ডেলিভারি কর্মীদের টিপস ও পাওনা নিয়ে ওঠা অভিযোগের পর ডোরড্যাশের সঙ্গে ১৩ কোটি ১০ লাখ ডলারের একটি ঐতিহাসিক সমঝোতা করেছে নিউইয়র্ক সিটি। নগর কর্তৃপক্ষের সঙ্গে করা এই সেটেলমেন্টকে যুক্তরাষ্ট্রের কোনো পৌরসভার ইতিহাসে ডেলিভারি কর্মীদের অধিকারসংক্রান্ত সবচেয়ে বড় চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ডোরড্যাশের প্রধান নির্বাহী […]

নিউইয়র্কে ডেলিভারি কর্মীদের পাওনা নিয়ে ডোরড্যাশের ১৩১ মিলিয়ন ডলারের সমঝোতা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক শহরের ডেলিভারি কর্মীদের টিপস ও পাওনা নিয়ে ওঠা অভিযোগের পর ডোরড্যাশের সঙ্গে ১৩ কোটি ১০ লাখ ডলারের একটি ঐতিহাসিক সমঝোতা করেছে নিউইয়র্ক সিটি। নগর কর্তৃপক্ষের সঙ্গে করা এই সেটেলমেন্টকে যুক্তরাষ্ট্রের কোনো পৌরসভার ইতিহাসে ডেলিভারি কর্মীদের অধিকারসংক্রান্ত সবচেয়ে বড় চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ডোরড্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি শুর ব্যবসায়িক দর্শনের সমালোচনা করেন। গত জুলাইয়ের একটি পডকাস্টে টনি শু উদ্যোক্তাদের এমন একটি ‘লোভী অ্যালগরিদম’ গ্রহণের পরামর্শ দিয়েছিলেন, যা প্রতিটি ধাপে আরও বেশি কিছু আদায়ের সুযোগ খোঁজে বলে মামদানি উল্লেখ করেন।

মামদানি বলেন, কম্পিউটার বিজ্ঞানের ভাষায় ‘লোভী অ্যালগরিদম’ এমন একটি পদ্ধতি, যেখানে দীর্ঘমেয়াদি পরিণতি বিবেচনার বদলে প্রতিটি ধাপে তাৎক্ষণিক ও সর্বোচ্চ লাভের পথ বেছে নেওয়া হয়। তাঁর অভিযোগ, এ ধরনের ব্যবসায়িক নীতির প্রভাব নিউইয়র্কের ডেলিভারি কর্মীদের ওপর পড়েছে।

নগর মেয়রের বক্তব্য অনুযায়ী, ডোরড্যাশের মাধ্যমে হাজার হাজার মানুষ ডেলিভারির কাজ করেন এবং কর্মীদের পাওনা নিয়ে তৈরি সমস্যার কারণে তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। শহরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সমঝোতার মাধ্যমে পাওনা পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে শ্রমিকদের পারিশ্রমিকসংক্রান্ত আইন মেনে চলা নিশ্চিত করতেও নজরদারির ব্যবস্থা থাকবে।

ডোরড্যাশও সমঝোতার অংশ হিসেবে নিজেদের ভুল স্বীকার করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে কর্মীদের কম অর্থ দেওয়া বা দেরিতে অর্থ পরিশোধের ঘটনা ঘটেছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, জটিল ডেলিভারি পরিস্থিতি, প্রযুক্তিগত ত্রুটি ও ভুল ব্যাংক তথ্যের মতো কারণে এসব সমস্যা তৈরি হয়েছিল।

নিউইয়র্ক সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগের সঙ্গে করা এই সমঝোতার ফলে ডেলিভারি কর্মীদের পাওনা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির পাশাপাশি ডোরড্যাশের পারিশ্রমিক প্রদানের প্রক্রিয়ার ওপর নতুন করে নজরদারি চালু হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ