ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, দুই পক্ষের মধ্যে চুক্তি হলে নেতানিয়াহু দ্বিতীয় দফায়ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাবেন। তবে তাঁর এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিরোধী জোটের কয়েকজন নেতা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর প্রস্তাবের তীব্র […]
ছবি: সংগৃহীত
ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, দুই পক্ষের মধ্যে চুক্তি হলে নেতানিয়াহু দ্বিতীয় দফায়ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাবেন। তবে তাঁর এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিরোধী জোটের কয়েকজন নেতা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ইয়াইর লাপিদ, ইয়াইর গোলান এবং জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন। তাঁরা নেতানিয়াহুর বক্তব্যকে মিথ্যা ও রাজনৈতিক কৌশল বলে আখ্যা দিয়েছেন।
এদিকে গাদি আইজেনকট জানিয়েছেন, তাঁর দল ইয়াশার লিকুদ পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রায় এক সপ্তাহ আগে আলোচনার মৌলিক বিষয়গুলো নিয়ে একটি প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত লিকুদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
শনিবার রাতে নেতানিয়াহুকে তাঁর দলকে নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসার আহ্বান জানান আইজেনকট। তিনি বলেন, নেতানিয়াহু যদি প্রস্তাবের বিষয়ে সত্যিই আন্তরিক হন, তাহলে আলোচনায় বসে এর বিস্তারিত শর্ত নির্ধারণ করা উচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা যাচাই করতেই আলোচনার আহ্বান জানিয়েছেন আইজেনকট। তিনি বুঝতে চাইছেন, নেতানিয়াহু সত্যিই সমঝোতায় পৌঁছাতে চান, নাকি রাজনৈতিক সময়ক্ষেপণের কৌশল হিসেবে এমন প্রস্তাব দিয়েছেন।
তথ্যসূত্র: আলজাজিরা।