সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৮ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬

ভারতে টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায়, ফেরার পথে ৭ মুসলিম শিক্ষককে হেনস্তা

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি বিদ্যালয়ের সাতজন মুসলিম শিক্ষক টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায় করে ফেরার পর হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষকদের ঘিরে ধরে প্রকাশ্যে কৈফিয়ত তলব ও অপমান করার অভিযোগ করা হয়েছে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ধর্মীয় […]

ভারতে টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায়, ফেরার পথে ৭ মুসলিম শিক্ষককে হেনস্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি বিদ্যালয়ের সাতজন মুসলিম শিক্ষক টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায় করে ফেরার পর হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষকদের ঘিরে ধরে প্রকাশ্যে কৈফিয়ত তলব ও অপমান করার অভিযোগ করা হয়েছে।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার দুপুরে কোচবিহারের বলরামপুর হাই স্কুলে পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের নির্ধারিত টিফিনের বিরতি ছিল দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত। এই সময় সাতজন শিক্ষক প্রায় এক কিলোমিটার দূরের একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যান।

অভিযোগ অনুযায়ী, হিন্দু জাগরণ মঞ্চের প্রান্ত সহ-সংযোজক মিঠুন সাহার নেতৃত্বে সংগঠনটির কয়েকজন কর্মী এবং স্থানীয় কিছু ব্যক্তি আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। শিক্ষকরা নামাজ শেষে বিদ্যালয়ে ফিরে এলে তাদের ঘিরে ধরে নামাজ পড়তে যাওয়ার বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়। এ সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগ উঠেছে।

হেনস্তার শিকার শিক্ষক মকসেদুল হকসহ অন্য শিক্ষকরা দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বিদ্যালয়ের পাঠদান কিংবা পরীক্ষার কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটিয়েই নির্ধারিত বিরতির মধ্যে তারা নামাজ আদায় করতে গিয়েছিলেন।

শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার প্রতিটি কক্ষে দুজন করে শিক্ষক দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছিল। ফলে পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা বজায় রাখতে কোনো সমস্যা হয়নি।

এদিকে, ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে একজন বয়োজ্যেষ্ঠ মুসলিম শিক্ষককে বিক্ষোভকারীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি প্রকাশের পর অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং কর্মক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষকদের সম্মান রক্ষার দাবি জানিয়েছেন।

ঘটনার পর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ওই সাত শিক্ষক এবং সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে অবহিত করা হবে।

ঘটনাটি ঘিরে ধর্মীয় স্বাধীনতা ও কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন সামনে এসেছে। নির্ধারিত বিরতির মধ্যে ধর্মীয় আচার পালনের কারণে শিক্ষকদের প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ কী হয়, তা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ