সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:০৬ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬

বেশি সন্তান নেওয়ার আহ্বান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে ট্রাম্পের সাবেক মুখপাত্র

বিয়ে করে বেশি সন্তান নেওয়া, তাদের খ্রিষ্টীয় ধর্মীয় পরিবেশে বড় করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি ভালোবাসা শেখানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। সেখানে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন […]

বেশি সন্তান নেওয়ার আহ্বান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে ট্রাম্পের সাবেক মুখপাত্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিয়ে করে বেশি সন্তান নেওয়া, তাদের খ্রিষ্টীয় ধর্মীয় পরিবেশে বড় করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি ভালোবাসা শেখানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। সেখানে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

লেভিটের পোস্টের সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট। ওই প্রতিবেদনে একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই লেভিটের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেছেন। তবে সমালোচকদের একাংশ মনে করছেন, সন্তানদের ধর্মীয় বিশ্বাস ও জীবনযাপনের ধরন নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া উচিত।

আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের বিষয়টিও। সমালোচকদের মতে, এসব ব্যয়ের কারণে অনেক পরিবারের পক্ষেই বেশি সন্তান নেওয়া সম্ভব হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী মন্তব্য করেন, খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা হিসেবে বিষয়টিকে দেখা ঠিক নয়।

অন্যদিকে, আরেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার পক্ষে নন, তাঁরাই আবার বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিচ্ছেন কেন?

লেভিটের উদ্দেশে আরেক ব্যবহারকারী বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের পক্ষে আরেকটি সন্তান নেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই।

সব মিলিয়ে, পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে লেভিটের মন্তব্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সন্তান লালন-পালনের ব্যয় এবং পরিবারগুলোর আর্থিক সক্ষমতা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ