যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে। তাই সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে। তাই সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ভিসার সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকেন।
এ কারণে আবেদনকারীদের কোনো তথ্য গোপন না করে সাক্ষাৎকারে সম্পূর্ণ সত্য তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা জারি হতে পারে।