সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী কার্গো দেশে আসছে বৃহস্পতিবার

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী একটি কার্গো চালান বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামবাহী এই চালানটি দেশে পৌঁছানোর কথা ছিল। এ জন্য বাংলাদেশ ও রাশিয়া উভয় পক্ষই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে শেষ মুহূর্তে চালানটির […]

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী কার্গো দেশে আসছে বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী একটি কার্গো চালান বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামবাহী এই চালানটি দেশে পৌঁছানোর কথা ছিল। এ জন্য বাংলাদেশ ও রাশিয়া উভয় পক্ষই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে শেষ মুহূর্তে চালানটির আগমন স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাশিয়া থেকে বাংলাদেশে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। পরে পাকিস্তানের অনুমতি পাওয়ার পর নতুন করে চালানটি বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে।

চালানটি দেশে পৌঁছানোর পর বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। চলতি বছরের মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি ইউরেনিয়াম চালান বাংলাদেশে আসার কথা রয়েছে।

এরই মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে তিন মাসেরও বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়েছে। তবে নিরাপত্তা ভালভে ত্রুটি দেখা দেওয়ায় এখনো ওই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

সেফটি ভালভের ত্রুটি মেরামতে রাশিয়ার প্রকৌশলীরা কাজ শুরু করেছেন বলে জানা গেছে। মেরামতের কাজ শেষ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ