সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১২:৫৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্ক সিটি / মর্টগেজ সুদের হার কমলো, স্বস্তির আভাস মার্কিন আবাসন বাজারে

মার্কিন আবাসন বাজারে ধীরে ধীরে স্বস্তির আভাস দেখা যাচ্ছে। মর্টগেজ ক্রেতা প্রতিষ্ঠান ফ্রেডি ম্যাক জানিয়েছে, গত সপ্তাহে মর্টগেজ সুদের হারে এক বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন ঘটেছে। ৩০ বছরের স্থায়ী মর্টগেজের গড় সুদের হার ৬.৫০ শতাংশ থেকে নেমে এসেছে ৬.৩৫ শতাংশে। এক বছর আগে একই সময় এ হার ছিল ৬.২০ শতাংশ। অপরদিকে, ১৫ বছরের […]

মর্টগেজ সুদের হার কমলো, স্বস্তির আভাস মার্কিন আবাসন বাজারে
এন এস এম মঈনুল হাসান সজল
২ মিনিটে পড়ুন |

মার্কিন আবাসন বাজারে ধীরে ধীরে স্বস্তির আভাস দেখা যাচ্ছে। মর্টগেজ ক্রেতা প্রতিষ্ঠান ফ্রেডি ম্যাক জানিয়েছে, গত সপ্তাহে মর্টগেজ সুদের হারে এক বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন ঘটেছে।

৩০ বছরের স্থায়ী মর্টগেজের গড় সুদের হার ৬.৫০ শতাংশ থেকে নেমে এসেছে ৬.৩৫ শতাংশে। এক বছর আগে একই সময় এ হার ছিল ৬.২০ শতাংশ। অপরদিকে, ১৫ বছরের স্থায়ী মর্টগেজের গড় হার ৫.৬০ শতাংশ থেকে কমে ৫.৫০ শতাংশে দাঁড়িয়েছে।

ফ্রেডি ম্যাকের প্রধান অর্থনীতিবিদ স্যাম খাতের বলেছেন, “মর্টগেজ হার সঠিক পথে যাচ্ছে এবং ক্রেতারাও তা অনুভব করছেন।” তিনি জানান, কেনার আবেদন চার বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি দেখিয়েছে।

মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সপ্তাহে আবেদনের সংখ্যা বেড়েছে ৯.২ শতাংশ। সূচক দাঁড়িয়েছে ২৯৭.৭, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে পুনঃঅর্থায়ন আবেদনের সংখ্যা বেড়েছে ১২.২ শতাংশ, প্রায় এক বছরের মধ্যে সর্বাধিক। গত সপ্তাহে মোট মর্টগেজ আবেদনের প্রায় অর্ধেকই ছিল পুনঃঅর্থায়ন সংক্রান্ত।

দীর্ঘদিন ধরে উচ্চ ঋণের খরচ, অস্বাভাবিক সম্পত্তি মূল্য ও সীমিত সরবরাহে মার্কিন আবাসন বাজার চাপের মুখে ছিল। তবে সর্বশেষ তথ্য বলছে, বাজার ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। বিদ্যমান বাড়ির সরবরাহ বাড়ছে, মূল্যবৃদ্ধি স্থিতিশীল হচ্ছে এবং সুদের হারও নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভও শিগগিরই সুদের হার কমানোর দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ডিসেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাংক তাদের বেঞ্চমার্ক হার ৪.২৫%-৪.৫০% সীমায় স্থির রেখেছে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি মুদ্রাস্ফীতি বাড়াতে পারে—এমন আশঙ্কায় তারা এখন পর্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ