ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে দেশটির জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেছেন, এই হুমকি দূর করার একমাত্র উপায় হলো ইরান সরকারকে উৎখাত করা। বুধবার ইসরায়েলি বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু এসব কথা বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে তাঁর […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে দেশটির জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেছেন, এই হুমকি দূর করার একমাত্র উপায় হলো ইরান সরকারকে উৎখাত করা।
বুধবার ইসরায়েলি বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু এসব কথা বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে তাঁর বক্তব্যের বিষয়টি জানানো হয়।
নেতানিয়াহু বলেন, ইরানের শাসকগোষ্ঠী এখনো তাদের শিক্ষা নেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘বর্তমান স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি বলেন, মোজতবা তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে নেতানিয়াহু আরও বলেন, মোজতবা খামেনি ‘গ্রেনেডের সেফটি পিন খুলে ফেলেছেন’। তাঁর বক্তব্যে ইরানের নেতৃত্বের কর্মকাণ্ডকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরানের এই হুমকি দূর করতে দেশটির সরকারকে উৎখাত করা প্রয়োজন। তাঁর বক্তব্যে ইরানের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের কঠোর অবস্থান আবারও প্রকাশ পেয়েছে।
সূত্র: আলজাজিরা