সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সম্পাদকীয়
৩:৫৯ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬

রংপুরে তেলের লাইনে দাঁড়িয়ে হৃদ্‌রোগে শিক্ষকের মৃত্যু

রংপুর নগরীতে মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান (৩২)। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

রংপুরে তেলের লাইনে দাঁড়িয়ে হৃদ্‌রোগে শিক্ষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রংপুর নগরীতে মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান (৩২)। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী হিসেবেও পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য তিনি টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে যান। সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। একজন তরুণ শিক্ষক হিসেবে এলাকায় তিনি সবার কাছে পরিচিত ও প্রিয় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। এই ঘটনার পর সেই ভোগান্তির মানবিক দিকটি আবারও সামনে এলো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ