Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
২:০৮ পিএম, ২০ মে ২০২৬

সাত বছরের শিশু রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শায়খ আহমাদুল্লাহ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, বর্তমান সমাজে শিশুদের নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন, “যাদের কাছে সাত বছরের শিশুও নিরাপদ নয়, তারা মানুষ নয়, নরপিশাচ।” তিনি মনে করেন, সমাজে নৈতিক অবক্ষয়, ধর্মীয় […]

সাত বছরের শিশু রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, বর্তমান সমাজে শিশুদের নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন, “যাদের কাছে সাত বছরের শিশুও নিরাপদ নয়, তারা মানুষ নয়, নরপিশাচ।”

তিনি মনে করেন, সমাজে নৈতিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, বিকৃত মানসিকতা এবং অপরাধের সঠিক বিচার না হওয়াই এ ধরনের নৃশংস ঘটনার অন্যতম কারণ। তার মতে, অনৈতিকতার বিস্তার ও শাস্তির অভাব অপরাধপ্রবণতা আরও বাড়িয়ে দিচ্ছে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, পরিস্থিতি মোকাবিলায় সমাজে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা জোরদার করতে হবে। পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রামিসা হত্যাকাণ্ডকে তিনি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, পুরো সমাজের জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান এই ইসলামি বক্তা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ