ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচনে পরাজয়ের পর দলটি ‘ভোট চুরি’র অভিযোগ তুলে অজুহাত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিল্লিতে এক অনুষ্ঠানে কংগ্রেস ও দলটির নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে এসব কথা বলেন অমিত শাহ। অমিত শাহর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় […]
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচনে পরাজয়ের পর দলটি ‘ভোট চুরি’র অভিযোগ তুলে অজুহাত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিল্লিতে এক অনুষ্ঠানে কংগ্রেস ও দলটির নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে এসব কথা বলেন অমিত শাহ।
অমিত শাহর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় কংগ্রেস। এ কারণেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতা করছে দলটি।
এসআইআর বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আন্দোলনে নেমেছে। গত ১৩ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভ করেন বিরোধী নেতাকর্মীরা। একই দাবিতে ককরোচ জনতা পার্টিও (সিজেপি) বিক্ষোভ করে। তবে উৎসবের মৌসুম শুরু হওয়ায় আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে।
রাহুল গান্ধীকে উদ্দেশ করে অমিত শাহ বলেন, ‘আগামী ৩০ বছরেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না।’
অনুপ্রবেশকারীদের ভোটাধিকার নিয়ে বিরোধীদের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি (রাহুল) শুধু ভোট চুরি নিয়ে কথা বলেন। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান। তাদের ভোটগুলো আগলে রাখতে চান।’
বিরোধীদের আন্দোলন নিয়েও কটাক্ষ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মানুষের ভোটের রায় আপনারা এভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে এবং জনরোষ সৃষ্টি করে বদলাতে পারবেন না। শুধু আন্দোলন করে, অবস্থানে বসে ভোটে জেতা যায় না।’
সূত্র: আনন্দবাজার অনলাইন