সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:০১ পিএম, ১ অক্টোবর ২০২৬

জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

পবিত্র ওমরাহ শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমান জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে ফ্লাইট বিজি-৩৩৮। ফ্লাইটটির […]

জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পবিত্র ওমরাহ শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে ফ্লাইট বিজি-৩৩৮। ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জমজমের পানির কনটেইনার সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি।

প্রাথমিক অনুসন্ধানে কনটেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে এই বিলম্ব হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহ যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি সরবরাহ করা হয়। পরে অপর কনটেইনারটি শনাক্ত করে সেটিও যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

যাত্রীসেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকিও আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ