শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া সে সময় ভারতের হাতে আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনভারসেশনের এক অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ‘পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় […]
ছবি: সংগৃহীত
শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া সে সময় ভারতের হাতে আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনভারসেশনের এক অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই।’
শেখ হাসিনাকে কীভাবে ভারতে নেওয়া হয়েছিল, সে বিষয়েও বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বাংলাদেশের সামরিক বিমানে করেই শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং তা অব্যাহত আছে। এ প্রক্রিয়ার সঙ্গে আদালতও যুক্ত থাকায় এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় রয়েছে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান।