ব্রঙ্কসের সুপারফ্রেশ সুপারমার্কেটে ঢুকলেই চোখে পড়ে টাটকা ফল আর সবজির সারি। স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা বাড়াতে শহরের ফ্রেশ প্রোগ্রামের সহায়তায় ফ্র্যাঙ্ক পিমেন্টেল ২০১৬ সালে দোকানটি খুলেছিলেন। ষাটের বেশি কর্মচারী, প্রায় পুরোপুরি কৃষ্ণাঙ্গ ও লাতিনো গ্রাহক, এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি নতুন প্রজন্মের ঝোঁক সব মিলিয়ে জমজমাট ব্যবসা। কিন্তু এখন সবকিছু অনিশ্চয়তার মুখে। কারণ দোকানের মোট বিক্রির ৪০ […]
ব্রঙ্কসের সুপারফ্রেশ সুপারমার্কেটে ঢুকলেই চোখে পড়ে টাটকা ফল আর সবজির সারি। স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা বাড়াতে শহরের ফ্রেশ প্রোগ্রামের সহায়তায় ফ্র্যাঙ্ক পিমেন্টেল ২০১৬ সালে দোকানটি খুলেছিলেন। ষাটের বেশি কর্মচারী, প্রায় পুরোপুরি কৃষ্ণাঙ্গ ও লাতিনো গ্রাহক, এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি নতুন প্রজন্মের ঝোঁক সব মিলিয়ে জমজমাট ব্যবসা।
কিন্তু এখন সবকিছু অনিশ্চয়তার মুখে। কারণ দোকানের মোট বিক্রির ৪০ শতাংশ আসে ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ওয়ান বিউটিফুল বিগ বিলের আওতায় আসা ব্যাপক কাটছাঁট সেই সহায়তা কমিয়ে দেবে।
পিমেন্টেল বললেন, “আমাদের লাভের মার্জিন খুবই কম।স্ন্যাপ কেটে দিলে কিছু কর্মী ছাঁটাই করতেই হবে। এতে শুধু আমার ব্যবসা নয়, পুরো কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে।”
ফিসকাল পলিসি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, প্রায় ৩ লাখ নিউইয়র্ক পরিবার সরাসরি স্ন্যাপ হারাবে, আর আরও ৪ লাখ পরিবার ঝুঁকিতে পড়বে। এ পরিবারগুলোর মধ্যে অন্তত ৩.৫ লাখ শিশু রয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে স্ন্যাপ প্রায় ৩ লাখ ৮৮ হাজার চাকরি ধরে রাখে এর বড় অংশ ঝুঁকির মুখে।
শুধু পরিবার নয়, ব্যবসাও সংকটে
ন্যাশনাল গ্রোসার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, অনেক স্বাধীন দোকানে বিক্রির ৭০ শতাংশ পর্যন্ত আসে স্ন্যাপ থেকে। তাদের গড় মুনাফা মাত্র ১.৪ শতাংশ যা ওয়ালমার্ট বা হোলফুডসের অর্ধেক। ফলে সহায়তা কমলেই দোকান বন্ধ বা কর্মী ছাঁটাই ছাড়া উপায় থাকবে না।
পিমেন্টেল জানালেন, খরচও প্রতিদিন বাড়ছে। কনএড বিদ্যুৎ বিল এখন মাসে ২০ হাজার ডলার। ন্যূনতম মজুরি বৃদ্ধির কারণে পে-রোল খরচ বেড়েছে। চুরির ঘটনা রুখতে ৬০টি ক্যামেরা আর নিরাপত্তাকর্মী নিয়োগ করতে হয়েছে। মেক্সিকো থেকে আসা ফলমূলের দাম বেড়েছে ১০–১৫ শতাংশ।
সব মিলিয়ে তিনি বলছেন, “চারদিক থেকে ধাক্কা খাচ্ছি। এখন স্ন্যাপ কমে গেলে হয়তো দোকানই টিকবে না।
৪৬ বছর বয়সী মেলিন্ডা গুডউইন দুই সন্তানের মা। প্রতি মাসে স্ন্যাপের অর্থে পরিবার চালান । তিনি জানান, “এটাই আমাদের ভরসা। এটা কেটে গেলে বাচ্চাদের খাওয়াব কীভাবে?
এ প্রসঙ্গে অর্থনীতিতে চেইন বলছেন, স্ন্যাপের কাটছাঁট শুধু খাদ্য নয়, পুরো অর্থনীতিকে নাড়া দেবে । এতে করে স্থানীয় খামার ও সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত হবে।
আবার মেডিকেট কমানোয় নিউইয়র্কে প্রায় ৭৮ হাজার স্বাস্থ্যকর্মীর চাকরি ঝুঁকিতে পড়তে পারে। হাউজিং ভাউচার প্রোগ্রাম সংকুচিত হলে অনেক বাড়িওয়ালা ঋণ খেলাপি হতে পারেন।