সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৩২ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬

ইরানে নতুন হামলার পরিকল্পনা নিয়ে আইজেনকোটের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য আইজেনকোটের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগ নেন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, […]

ইরানে নতুন হামলার পরিকল্পনা নিয়ে আইজেনকোটের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য আইজেনকোটের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগ নেন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এই বৈঠকের খবর প্রকাশ করেছে।

চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য আইজেনকোটকে জানাতে চেয়েছিলেন নেতানিয়াহু। সম্প্রচারমাধ্যমটি বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এসব তথ্য ইরানে নতুন করে হামলা শুরুর বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকোটের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদের প্রধান রোমান গোফম্যানের ওয়াশিংটন সফরের বিষয়টি আইজেনকোট জানতেন না। তবে তাঁকে ইচ্ছাকৃতভাবে এই সফরের তথ্য জানানো হয়নি কি না, সে বিষয়ে কিছু উল্লেখ করেনি চ্যানেল ১২।

এর আগে নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালানোর জন্য নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট। ফলে ইরানে সম্ভাব্য নতুন হামলা নিয়ে দুই নেতার এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, চ্যানেল ১২

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ