সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

লাইফস্টাইল
২:৩৭ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬

গরমের দিনে পান্তা ভাতের নানা স্বাস্থ্যগুণ

বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় পান্তা ভাতের জায়গা আলাদা। গরমের দিনে অনেকেই এ খাবারকে খাদ্যতালিকায় রাখেন। বাংলা নববর্ষের সময় পান্তা-ইলিশও দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও ঘরোয়া আয়োজনে জনপ্রিয় একটি খাবার হিসেবে জায়গা করে নিয়েছে। একসময় গ্রামবাংলার কৃষকদের সকালের প্রধান খাবার ছিল পান্তা ভাত। মাঠে দিনভর কাজের আগে এটি শরীরে শক্তি জোগাত। এখনো দেশের অনেক পরিবারে সরিষার তেল, […]

গরমের দিনে পান্তা ভাতের নানা স্বাস্থ্যগুণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় পান্তা ভাতের জায়গা আলাদা। গরমের দিনে অনেকেই এ খাবারকে খাদ্যতালিকায় রাখেন। বাংলা নববর্ষের সময় পান্তা-ইলিশও দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও ঘরোয়া আয়োজনে জনপ্রিয় একটি খাবার হিসেবে জায়গা করে নিয়েছে।

একসময় গ্রামবাংলার কৃষকদের সকালের প্রধান খাবার ছিল পান্তা ভাত। মাঠে দিনভর কাজের আগে এটি শরীরে শক্তি জোগাত। এখনো দেশের অনেক পরিবারে সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং ভাজা মাছের সঙ্গে পান্তা ভাত খাওয়ার চল রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গরমের সময়ে পান্তা ভাত শরীরকে তুলনামূলকভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতাও।

পান্তা ভাতে আয়রনের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে, যা রক্তশূন্যতা কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজমশক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

এ খাবারে পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানও থাকে। সাধারণ গরম ভাতের তুলনায় পান্তা ভাতে চর্বি কম থাকে বলে ওজন নিয়ন্ত্রণে রাখতে আগ্রহীদের জন্যও এটি উপকারী হতে পারে।

অনেকে পান্তা ভাতকে শরীরের প্রাকৃতিক শীতলকারী খাবার হিসেবে বিবেচনা করেন। গরমের দিনে এটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে শক্তিও জোগায়।

হলিক্রস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস জানান, অনিদ্রায় ভোগা মানুষের জন্যও পান্তা ভাত উপকারী হতে পারে। তার মতে, এতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি-৬ এবং ভিটামিন বি-১২-এর মতো গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে।

তিনি আরও জানান, সাধারণ চালের তুলনায় পান্তা ভাতে কিছু পুষ্টি উপাদানের পরিমাণ বেড়ে যেতে পারে। তার ভাষ্য অনুযায়ী, ১০০ মিলিগ্রাম সাধারণ চালে যেখানে প্রায় ৩.৫ মিলিগ্রাম আয়রন থাকে, সেখানে একই পরিমাণ পান্তা ভাতে তা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। একইভাবে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্কের পরিমাণও তুলনামূলক বেশি পাওয়া যায়।

পুষ্টিবিদদের মতে, ত্বকের সতেজতা ও তারুণ্য ধরে রাখতেও পান্তা ভাত সহায়ক হতে পারে। তাই গরমের এই সময়ে সকালে সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণের সঙ্গে এক প্লেট পান্তা ভাত হতে পারে স্বাদ ও সুস্থতার সুন্দর সমন্বয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

ডার্ক সার্কেল থেকে মুক্তি
১১ মাস আগে
গৃহকর্মী রাখার আগে খেয়াল রাখুন
১১ মাস আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ