সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
২:৪৩ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে মিলবে না মার্কিন ভিসা, আবেদনকারীদের জন্য কঠোর নতুন যাচাই

মার্কিন ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাই আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা, ভুল তথ্য দেওয়া বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার, আবেদনকারীর পরিচয় যাচাই এবং ভিসা জালিয়াতি প্রতিরোধের অংশ হিসেবে এই যাচাই কার্যক্রম আরও […]

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে মিলবে না মার্কিন ভিসা, আবেদনকারীদের জন্য কঠোর নতুন যাচাই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাই আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা, ভুল তথ্য দেওয়া বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার, আবেদনকারীর পরিচয় যাচাই এবং ভিসা জালিয়াতি প্রতিরোধের অংশ হিসেবে এই যাচাই কার্যক্রম আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ভিসা আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম (হ্যান্ডেল) আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এছাড়া যেসব ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা যাচাই প্রয়োজন হবে, সেসব আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে থাকা কার্যক্রমও পর্যালোচনা করতে পারবেন কনস্যুলার কর্মকর্তারা।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, আবেদনকারীর পরিচয়, ভ্রমণের উদ্দেশ্য এবং আবেদনপত্রে দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাদের অনলাইন উপস্থিতি মূল্যায়ন করা হবে। এ সময় প্রকাশ্যে থাকা পোস্ট, মন্তব্য, ছবি ও অন্যান্য কার্যক্রম আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে।

পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রয়োজনে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল সাময়িকভাবে উন্মুক্ত (পাবলিক) রাখার অনুরোধ করা হতে পারে, যাতে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করতে পারেন।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন করা বা ভুয়া তথ্য প্রদান যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের অধীনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এই নীতিমালা শিক্ষার্থী, বিনিময় কর্মসূচি, কর্মসংস্থানভিত্তিক ও অন্যান্য অ-অভিবাসী ভিসার পাশাপাশি অনেক অভিবাসী ভিসা আবেদনকারীর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। ফলে আবেদনকারীদের ভিসা ফরম পূরণের সময় সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও হালনাগাদভাবে দেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ভিসাবিষয়ক আইনজীবীদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য নিয়ে অতিরিক্ত যাচাইয়ের কারণে কিছু আবেদন নিষ্পত্তিতে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে। কোনো অসঙ্গতি ধরা পড়লে আবেদন প্রশাসনিক পর্যালোচনায় যেতে পারে, যার ফলে ভিসা অনুমোদনের সিদ্ধান্ত বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় সৎ, নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান বাধ্যতামূলক। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া শুধু বর্তমান আবেদন নয়, ভবিষ্যতের ভিসা আবেদনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ