সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১১:৩১ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬

এআই খাতের বিপুল বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ, সতর্ক করল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দ্রুত সম্প্রসারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শিকাগো শাখার প্রেসিডেন্ট অস্টান গুলসবি। তাঁর মতে, এআই অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগের প্রভাব বিভিন্ন পণ্য ও সেবার দামে পড়ছে। এতে অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের […]

এআই খাতের বিপুল বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ, সতর্ক করল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দ্রুত সম্প্রসারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শিকাগো শাখার প্রেসিডেন্ট অস্টান গুলসবি। তাঁর মতে, এআই অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগের প্রভাব বিভিন্ন পণ্য ও সেবার দামে পড়ছে। এতে অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুলসবি বলেন, এআই খাতে নজিরবিহীন বিনিয়োগ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে অতিরিক্ত উত্তপ্ত করে তুলতে পারে। দেশটিতে মূল্যস্ফীতি এখনো উদ্বেগের পর্যায়ে রয়েছে। মূল্যস্ফীতি ফেডারেল রিজার্ভের নির্ধারিত বার্ষিক ২ শতাংশ লক্ষ্যে ফিরে আসছে, এমন সুস্পষ্ট প্রমাণও পাওয়া যাচ্ছে না।

তথ্য সংরক্ষণকেন্দ্র বা ডেটা সেন্টার নির্মাণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ এ পরিস্থিতির অন্যতম কারণ বলে মনে করছেন তিনি। এসব কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ, জমি, নির্মাণসামগ্রী এবং অন্যান্য অবকাঠামোগত উপকরণের প্রয়োজন হয়। ফলে সংশ্লিষ্ট খাতগুলোতে চাহিদা বাড়ছে, যার প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে।

যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধির সাম্প্রতিক পরিসংখ্যানও উদ্বেগ বাড়িয়েছে। অক্টোবরে দেশটির ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে বেশি। জ্বালানির পাশাপাশি অন্যান্য পণ্য ও সেবার দামও বেড়েছে।

গুলসবি বলেন, এআই খাতের দ্রুত প্রবৃদ্ধি থেকে সাধারণ মানুষের বড় অংশ সরাসরি সুবিধা পাচ্ছেন না। অথচ মূল্যবৃদ্ধির চাপ তাঁদেরই বহন করতে হচ্ছে। এ কারণে মূল্যস্ফীতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষকে অমূলক বলা যায় না।

এআই প্রযুক্তির প্রসার উৎপাদনশীলতা বাড়ানো এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে। তবে সেই সম্ভাবনার পাশাপাশি অবকাঠামো নির্মাণে অতিরিক্ত বিনিয়োগ, জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির ঝুঁকিও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ