চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবের ভিত্তিতে সোমবার এ তারিখ চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানিয়েছেন, শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ৭ জুন তারিখে পরীক্ষা শুরুর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। খুব শিগগিরই এ […]
ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবের ভিত্তিতে সোমবার এ তারিখ চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানিয়েছেন, শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ৭ জুন তারিখে পরীক্ষা শুরুর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। খুব শিগগিরই এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।
এর আগে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে প্রাথমিকভাবে ৭ জুন থেকেই পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।
অন্যদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। ফলে শিক্ষা অঙ্গনে সামনে টানা দুইটি বড় পাবলিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেল।