Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
১:১৪ পিএম, ১৪ জুলাই ২০২৬

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আন্দোলনকারীরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। এর আগে তারা রাজধানীর বিভিন্ন […]

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

আন্দোলনকারীরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। এর আগে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। সংসদের অধিবেশন চলাকালে তারা প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুলিশ শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করে। তবে একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে প্রধান ফটক এলাকা থেকে সরিয়ে দেয়। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ার চেষ্টা করেন বলেও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগও রয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ