সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:১৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৬২৮ জনকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে এসব আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৬২৮ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো যৌথ অভিযানে এসব ব্যক্তিকে আটক […]

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৬২৮ জনকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে এসব আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৬২৮ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো যৌথ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৫৯৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৪ জন রয়েছেন।

এ ছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই অভিযানে অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আরও ২৭ জনকে আটক করা হয়।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ বা অন্যভাবে সহযোগিতার অভিযোগে আরও ২২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে সৌদিতে আইন লঙ্ঘনের অভিযোগে ৩১ হাজার ৩৯৮ জন বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ১৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৮০ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৫৪৯ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি সৌদি আরব ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করতে আরও ৩ হাজার ৮১৫ জনকে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬২৮ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, দেশটির ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অন্যভাবে সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ কাজে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়ের জন্য ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ