সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের বিরুদ্ধে ট্রাম্পের কটূক্তি

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে কড়া ভাষায় কটূক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান সিনেট প্রার্থী […]

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের বিরুদ্ধে ট্রাম্পের কটূক্তি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে কড়া ভাষায় কটূক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে অভিবাসন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, কয়েকটি দেশের মানুষকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানালেও নরওয়ের কাউকে তিনি চান না। এর কারণ হিসেবে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে চাই না।’

নরওয়েকে নিয়ে অবমাননাকর শব্দও ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও একই ধরনের ভাষা ব্যবহার করেছিলেন তিনি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমাবেশে ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার জন্যও অভিবাসনকে দায়ী করেন ট্রাম্প। তবে নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে তাঁর প্রশাসন নতুন কোনো সরকারি নীতি গ্রহণ করছে—এমন ইঙ্গিত পাওয়া যায়নি।

নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে তিনি পুরস্কারটি না পাওয়াকে নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে মন্তব্য করেছিলেন।

তবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নির্বাচন করে নরওয়েজীয় নোবেল কমিটি, যা দেশটির সরকার থেকে স্বাধীন। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নোবেল কমিটির কোনো প্রতিনিধির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ