Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৯:৪০ এএম, ১০ আগস্ট ২০২৫

বাংলাদেশি বিয়ে করতে চান রুশ মডেল

তুরস্কের এক ব্যস্ত রাস্তার মধ্যে দাঁড়িয়েই শাড়ি পরেছিলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রুশ মডেল মনিকা কবির। বর্তমানে ঢাকায় বাস করছেন এই তরুণী। প্রথমে তিনি একটি ভিডিওতে লাল ব্লাউজ ও লেগিংসে দেখা দেন, পরে জনসমক্ষে পেটিকোট পরে গায়ে শাড়ি জড়িয়ে নেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় ইনস্টাগ্রামে। মনিকার জন্ম রাশিয়াতে হলেও এই মডেল বাংলা ভাষায় কথা বলেন। সম্প্রতি এক […]

বাংলাদেশি বিয়ে করতে চান রুশ মডেল
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তুরস্কের এক ব্যস্ত রাস্তার মধ্যে দাঁড়িয়েই শাড়ি পরেছিলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রুশ মডেল মনিকা কবির। বর্তমানে ঢাকায় বাস করছেন এই তরুণী। প্রথমে তিনি একটি ভিডিওতে লাল ব্লাউজ ও লেগিংসে দেখা দেন, পরে জনসমক্ষে পেটিকোট পরে গায়ে শাড়ি জড়িয়ে নেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় ইনস্টাগ্রামে।

মনিকার জন্ম রাশিয়াতে হলেও এই মডেল বাংলা ভাষায় কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী বাংলাদেশের ছেলে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন।

মনিকা কবির বলেন, ‘রাশিয়ার মস্কোতে আমার জন্ম। আমার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। আমি বাংলা ভাষায় কথা বলতে পারি বলে, শাড়ি পরি বলে অনেকে মনে করেন আমি বাংলাদেশি। আসলে তা নয়। আমার বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘যখন আমার ৫ বছর বয়স তখন আমি বাংলাদেশে এসেছিলাম। আমার বাবার ব্যবসা ছিল এখানে। এরপর আমি মার কাছে চলে যাই। রাশিয়ায় আমার মার কাছে গেলেও আমি বাংলা ভাষা ভুলিনি। বাবার কারণে ইন্ডিয়ার ভাষাও আমি জানি।’

এদেশের ভাষা, সংস্কৃতি ও মানুষকে ভালোবাসায় এ মডেলের কাছে জানতে চাওয়া হয়, বিয়ের জন্য রাশিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দেশের ছেলেকে বেছে নেবেন তিনি। এর উত্তরে মনিকা বলেন, ‘আমার মা রাশিয়ান, আমার বাবা ভারতীয় হলেও আমার বাংলাদেশ ভালো লাগে। বিয়েটা আসলে মনের ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সব বাংলাদেশির মন ভালো নয়, সব ভারতীয়দের মন ভালো নয় আবার সব রাশিয়ানদের মন ভালো নয়। তাই বলব, যার মন বেশি ভালো হবে তাকে বিয়ে করব।’

বিয়ে প্রসঙ্গে এ মডেল আরও বলেন, ‘তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে। কারণ এদেশের পাঞ্জাবি পরা ছেলেদের আমার অনেক ভালো লাগে। তবে বিয়ে যাকেই করি না কেন বাংলাদেশ, ভারত ও রাশিয়া- এ তিন দেশের পোশাক পরেই বিয়ে করার ইচ্ছা আছে।’

রাশিয়ান মডেল মনিকা কবিরের রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। ডাকনাম মনিশকা। লাতিন নাচে তিনি বেশ পারদর্শী। বাবার বিভিন্ন দেশে ব্যবসা থাকার কারণে ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে ঘুরেছেন। তাই রাশিয়ার ভাষা ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি এবং আজারবাইজানের ভাষা জানেন এ লাস্যময়ী সুন্দরী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ