সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
৩:৪৪ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হতে অনুমতি লাগবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি সতর্ক করে বলেন, অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির […]

শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হতে অনুমতি লাগবে: শিক্ষামন্ত্রী

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি সতর্ক করে বলেন, অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা একটি দায়িত্বশীল ও পূর্ণকালীন পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগ ও সময় দেওয়া অত্যন্ত জরুরি। শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে অবশ্যই প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বশীল ও সচেতন সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনে দায়িত্বে অবহেলার বিষয় উঠে এলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না দেওয়ায় শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে শূন্যপদ পূরণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে দুই থেকে চার মাস সময় দিলে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় দলীয় নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ