শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছর ডিসেম্বর মাসেই আয়োজন করা হবে। শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।শনিবার দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রীর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষা প্রায় চার মাস […]
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছর ডিসেম্বর মাসেই আয়োজন করা হবে। শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রীর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষা প্রায় চার মাস এগিয়ে আসবে।
তিনি আরও বলেন, একই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষার সময়সূচিও সামনে আনা হবে। যদিও এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি।
শিক্ষামন্ত্রী জানান, করোনা-পরবর্তী সময় এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের পরীক্ষার সময়সূচি ব্যাহত হয়েছিল। ফলে শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে সরকার এখন সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।
তার ভাষায়, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের দীর্ঘদিনের সমস্যা দূর করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যেই এসএসসি পরীক্ষা আগাম নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।