সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
৪:৪৭ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

টানা ৩৮ দিনের বিরতির পর রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ৩৮ দিনের ছুটি শেষে আগামী রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হচ্ছে। রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ একাধিক ছুটি একসঙ্গে পড়ায় এই দীর্ঘ বিরতি তৈরি হয়েছিল। যদিও ছুটির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হয় গত বৃহস্পতিবার (২৬ মার্চ), তবে পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যক্রম শুরু হচ্ছে রোববার থেকে। […]

টানা ৩৮ দিনের বিরতির পর রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ ৩৮ দিনের ছুটি শেষে আগামী রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হচ্ছে। রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ একাধিক ছুটি একসঙ্গে পড়ায় এই দীর্ঘ বিরতি তৈরি হয়েছিল।

যদিও ছুটির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হয় গত বৃহস্পতিবার (২৬ মার্চ), তবে পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যক্রম শুরু হচ্ছে রোববার থেকে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের প্রথম তিন মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রমজান এবং ঈদের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস কম হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটি শেষে পূর্ণমাত্রায় ক্লাস চালুর নির্দেশনা দেওয়া হয়েছে এবং রোববার থেকে নিয়মিত পাঠদান শুরু হবে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের নির্দেশ এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

পরবর্তীতে সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর ছিল।

এদিকে, দীর্ঘ বিরতির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কমাতে প্রাথমিক স্তরে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর টানা প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক স্তরের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিল বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ