বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাস চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা শেষে প্রাথমিক […]
ছবি: সংগৃহীত
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাস চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা শেষে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়, পরিবহন ব্যয় কমানো এবং বিদ্যমান সংকটের মধ্যে শিক্ষা কার্যক্রম সচল রাখতে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। এতে সপ্তাহের নির্দিষ্ট তিন দিন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করবে, বাকি তিন দিন সশরীরে উপস্থিত থেকে পাঠ নেবে।
এর আগে শিক্ষামন্ত্রীও পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় অনলাইন ও সশরীরের সমন্বয়ে ক্লাস চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। চূড়ান্ত ঘোষণা এলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।