সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
২:২৯ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২৬

স্কুল-কলেজে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

দেশের মেট্রোপলিটন এলাকাগুলোর স্কুল-কলেজে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এ বিষয়ে সব স্টেকহোল্ডারের মতামত নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া […]

স্কুল-কলেজে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের মেট্রোপলিটন এলাকাগুলোর স্কুল-কলেজে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এ বিষয়ে সব স্টেকহোল্ডারের মতামত নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বৈশ্বিক জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নগরীর যানজট বিবেচনায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে বুধবার (৮ এপ্রিল) একটি বৈঠক ডাকা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ বুধবার দুপুর দেড়টায় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য শ্রেণিকক্ষে পাঠদান, অনলাইন ক্লাস বা উভয়ের সমন্বিত পদ্ধতি নিয়ে করণীয় নির্ধারণ করাই এই সেমিনারের মূল উদ্দেশ্য।

সেমিনারে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবরাও অংশ নেবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ