সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
২:০৬ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের অবিজ্ঞান শাখার ফলাফলে বড় ধরনের ত্রুটির অভিযোগ উঠেছে। এতে পাশ করা শত শত শিক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে বলে দাবি উঠেছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও অবিজ্ঞান শাখার জন্য আলাদা শর্ত থাকলেও ফল প্রকাশের সময় অবিজ্ঞান […]

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের অবিজ্ঞান শাখার ফলাফলে বড় ধরনের ত্রুটির অভিযোগ উঠেছে। এতে পাশ করা শত শত শিক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে বলে দাবি উঠেছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও অবিজ্ঞান শাখার জন্য আলাদা শর্ত থাকলেও ফল প্রকাশের সময় অবিজ্ঞান শাখায় ভুলভাবে অতিরিক্ত শর্ত প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। উভয় শাখার পাশ নম্বর ৪০ হলেও বিজ্ঞান শাখায় অতিরিক্ত বাধ্যতামূলক নম্বরের বিষয়টি অবিজ্ঞান শাখায়ও প্রয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটাভিত্তিক আসন ফাঁকা থাকায় সাধারণত পাশ নম্বর পেলেই ভর্তি হওয়ার সুযোগ থাকে। কিন্তু এবার ফেল দেখানো শিক্ষার্থীদের মধ্যে কোটাধারীরাও রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী হুমায়রা আক্তার লিজা ৫৪ দশমিক ৫০ নম্বর পেয়েও ফেল দেখানো হয়েছে বলে জানান। তার অভিযোগ, তিনি পাশ করেছেন জানলে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতেন, কিন্তু ভুল ফলাফলের কারণে সেই সুযোগ হারিয়েছেন।

আরেক শিক্ষার্থী শেখ সাইমুজ্জামান ৪৬ দশমিক ৫০ নম্বর পেয়েও ফেল দেখানো হয়েছে বলে দাবি করেছেন। তার পরিবার জানায়, প্লেয়ার কোটা থাকা সত্ত্বেও তাকে সাক্ষাৎকারে ডাকা হয়নি।

এ ধরনের অভিযোগ আরও অনেক শিক্ষার্থীর কাছ থেকে পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, তাদের কাছেও অভিযোগ এসেছে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট ইউনিটের।

‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, বিষয়টি নিয়ে মিটিং ডাকা হয়েছে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।

উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান জানিয়েছেন, আগামী রোববার বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ