সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
২:৪৯ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৬

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১১ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে […]

এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১১ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে ২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে চারজন মাদ্রাসা বোর্ডের, একজন ঢাকা শিক্ষা বোর্ড এবং একজন দিনাজপুর শিক্ষা বোর্ড-এর অধীন পরীক্ষার্থী। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন, যার মধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিতির হার ছিল গড়ে ১ দশমিক ০৫ শতাংশ।
বোর্ডভিত্তিক হিসাবে, ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেয়। সেখানে প্রায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৭৪৬ জন অনুপস্থিত ছিল। এছাড়া রাজশাহী, কুমিল্লা, যশোর ও চট্টগ্রাম বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ