সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
৪:৪৯ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬

প্রশ্নফাঁস ও নকলরোধে জিরো টলারেন্স নীতিতে সরকার: শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা–কে কেন্দ্র করে প্রশ্নফাঁস ও নকল রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর মিন্টুরোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)–এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে […]

প্রশ্নফাঁস ও নকলরোধে জিরো টলারেন্স নীতিতে সরকার: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা–কে কেন্দ্র করে প্রশ্নফাঁস ও নকল রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার রাজধানীর মিন্টুরোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)–এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি করা হবে। এ লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেউ প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেও মাঠপর্যায়ে তদারকি করবেন বলেও জানান।

পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তার মতে, দেশের সব শিক্ষার্থীর জন্য একই মানদণ্ড থাকা উচিত। বিশ্বে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যেমন অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হয়, তেমনি বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে।

মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে এমন একটি ভিত্তি গড়ে তুলতে চান, যা দীর্ঘমেয়াদে শিক্ষাখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে স্বচ্ছতা আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে তিন স্তরের যাচাই প্রক্রিয়া চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনের নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ