সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
২:৪৭ অপরাহ্ন, ৪ ডিসেম্বর ২০২৫

তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

কম্পিলিট শার্টডাউন চলাকালীন সময়ে বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙে ইউএনও পরীক্ষা শুরু করেন। ঘটনাটি ঘটেছে শেরপুরে। জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শ্রীবরদী উপজেলার শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ইউএনও পরীক্ষা শুরু করেন। জানা গেছে, শেরপুরের ৭৪১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। যা বৃহস্পতিবারও চলমান ছিল। একই সঙ্গে ১ […]

তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কম্পিলিট শার্টডাউন চলাকালীন সময়ে বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙে ইউএনও পরীক্ষা শুরু করেন। ঘটনাটি ঘটেছে শেরপুরে।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শ্রীবরদী উপজেলার শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ইউএনও পরীক্ষা শুরু করেন।

জানা গেছে, শেরপুরের ৭৪১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। যা বৃহস্পতিবারও চলমান ছিল। একই সঙ্গে ১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অন্তর্ভুক্ত করা, শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন কার্যকর করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বকেয়া পরিশোধ, এবং আগের মতো সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন সুবিধা বহাল রাখা। এসব দাবিতে অনেক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন।

পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফেরার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। একইসঙ্গে কর্মবিরতি বা শাটডাউন অব্যাহত থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি এবং ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পরীক্ষা ও পড়াশোনা ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সচেতন মহলে। তারা অবিলম্বে সংকট নিরসন এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ