সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭৭ বছর বয়সী ওই দম্পতির বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত জোনাথন ম্যাককিনসির বয়স ৪০ বছর। তিনি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক হিসেবে দায়িত্ব […]

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭৭ বছর বয়সী ওই দম্পতির বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত জোনাথন ম্যাককিনসির বয়স ৪০ বছর। তিনি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সময় শনিবার বিকেলে সানফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরের একটি পার্কিং এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় জোনাথনকে পাওয়া যায়। তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা।

আসাদ রাজাওয়ি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তার মাথা ও বুক রক্তাক্ত ছিল বলেও জানান তিনি।

আসাদের মেয়ে দাবি করেন, গুলি চালানোর পর সন্দেহভাজন ওই দম্পতিকে স্বাভাবিকভাবে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ওই দম্পতিকে আটক করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছোড়া এবং শিশুকে বিপদের মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে।

তবে জোনাথন ম্যাককিনসিকে হত্যার পেছনে কী কারণ ছিল বা সম্ভাব্য উদ্দেশ্য কী—এ বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।

আগামী বুধবার অভিযুক্ত দুজনকে আদালতে আনুষ্ঠানিকভাবে হাজির করার কথা রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমে হত্যার কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ