সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ২০০ বছরের ইতিহাসে  প্রথম নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুই শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৩০ বছর আগে হত্যার দায়ে দণ্ডিত ৫০ বছর বয়সী ক্রিস্টা গেইল পাইকের মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করার কথা রয়েছে। টেনেসির গভর্নর বিল লি সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, পাইকের ক্ষমার আবেদন ও মামলাটি পর্যালোচনা করার পর তিনি আদালতের দেওয়া মৃত্যুদণ্ড […]

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ২০০ বছরের ইতিহাসে  প্রথম নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুই শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৩০ বছর আগে হত্যার দায়ে দণ্ডিত ৫০ বছর বয়সী ক্রিস্টা গেইল পাইকের মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করার কথা রয়েছে।

টেনেসির গভর্নর বিল লি সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, পাইকের ক্ষমার আবেদন ও মামলাটি পর্যালোচনা করার পর তিনি আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এতে তিনি হস্তক্ষেপ করবেন না।

স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এটি বুধবার রাত ৯টা।

১৯৯৫ সালে নক্সভিলে কোলিন স্লেমার হত্যার ঘটনায় ১৯৯৬ সালে পাইককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর থেকে টেনেসির ডেথ রোতে থাকা একমাত্র নারী বন্দি তিনি।

পাইকের আইনজীবীরা গভর্নরের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকর হলে দুই শতাব্দীরও বেশি সময় পর টেনেসি কোনো নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা অঙ্গরাজ্য হিসেবে বিরল অবস্থানে থাকবে।

এদিকে পাইকের পক্ষে করা একটি আবেদন এখনো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তবে কোনো আবেদন বিচারাধীন থাকলেই মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ