সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

Main Strem
১২:৪৪ পিএম, ২১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় অগ্রগতি, পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই বুলেটিনে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের (গ্রিন কার্ডধারী) স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের জন্য নির্ধারিত এফ–২এ (F2A) ক্যাটাগরিতে দীর্ঘদিনের অপেক্ষার পর বড় অগ্রগতি এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সর্বশেষ ভিসা বুলেটিন অনুযায়ী, F2A ক্যাটাগরির ফাইনাল […]

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় অগ্রগতি, পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই বুলেটিনে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের (গ্রিন কার্ডধারী) স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের জন্য নির্ধারিত এফ–২এ (F2A) ক্যাটাগরিতে দীর্ঘদিনের অপেক্ষার পর বড় অগ্রগতি এসেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সর্বশেষ ভিসা বুলেটিন অনুযায়ী, F2A ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট অধিকাংশ দেশের জন্য ২২ জুলাই ২০২৬ পর্যন্ত অগ্রসর হয়েছে, যা আগের মাসের তুলনায় বড় ধরনের অগ্রগতি। একই সঙ্গে Dates for Filing চার্টে এই ক্যাটাগরি সব দেশের জন্য Current (C) রাখা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য F1 এবং স্থায়ী বাসিন্দাদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য F2B ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি হয়েছে। তবে প্রতিটি আবেদনকারীর পরবর্তী ধাপ নির্ধারণ হবে তাদের Priority Date, জন্মদেশ এবং সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরির ওপর ভিত্তি করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে বরাদ্দ দেওয়া হয়। কোনো ক্যাটাগরিতে আবেদন বেশি হলে অপেক্ষার সময় বাড়ে, আর চাহিদা তুলনামূলক কম হলে অগ্রাধিকার তারিখ দ্রুত এগিয়ে আসে।

অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক (Employment-Based) গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি এখনও তুলনামূলক কঠিন। বেশ কয়েকটি কর্মসংস্থানভিত্তিক ক্যাটাগরিতে অগ্রগতি সীমিত রয়েছে এবং কিছু ক্যাটাগরিতে ভিসা সংখ্যা শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন এই ভিসা বুলেটিন পরিবারভিত্তিক বহু আবেদনকারীর জন্য ইতিবাচক খবর হলেও, সবার ক্ষেত্রে একই সুবিধা প্রযোজ্য হবে না। আবেদনকারীদের অবশ্যই নিজেদের Priority Date, ভিসা ক্যাটাগরি এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার (USCIS) নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ