সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
৫:৩৩ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫

ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন, নতুন নাম ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে হল ভবনের নামফলক পরিবর্তন করা হয়। এ সময় হলের পূর্বের নাম সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র অপসারণ করা […]

ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে হল ভবনের নামফলক পরিবর্তন করা হয়।

এ সময় হলের পূর্বের নাম সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র অপসারণ করা হয়। পরে সেখানে শহীদ শরীফ ওসমান হাদির গ্রাফিতি অঙ্কন করা হয়।

শিক্ষার্থীরা জানান, ফ্যাসিবাদের প্রতীক হিসেবে যেসব চিহ্ন তারা মনে করেন, সেগুলো দেশে রাখা হবে না। একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

এ সময় বক্তারা বলেন, ‘মুজিববাদী রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজ পিছু হটবে না। এ দেশের মাটিতে ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না।’

হলের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ বলেন, আওয়ামী লীগের শাসনামলের ‘নির্মম ও ঘৃণ্য রাজনৈতিক সহিংসতার’ অংশ হিসেবেই শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতিকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে, তবে সেই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না।

এদিকে একই সময়ে দেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, দেশে আইনের শাসন কার্যত অনুপস্থিত এবং বর্তমান সরকার একটি ‘পুতুল সরকারে’ পরিণত হয়েছে। সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি অনতিবিলম্বে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ